দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাস নির্মাণ নিয়ে স্থানীয়দের উদ্বেগ

রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআরের উদ্যোগে আবারও স্থায়ী শেল্টার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত স্থানীয় জনগণ ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে বলে দাবি করেছে কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম (সিসিএনএফ)।

সোমবার (১১ মে) সকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

সিসিএনএফের কো-চেয়ার রেজাউল করিম চৌধুরী বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সদস্যসচিব জাহাঙ্গীর আলম বলেন, ইউএনএইচসিআর ব্র্যাক ও ইনফিনিক্সের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী ঘর নির্মাণ করছে, যা স্থানীয় সরকার বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে

বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা স্থানীয় এনজিওগুলোকে বাদ দিয়ে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছে। একই সঙ্গে স্থানীয় এনজিওগুলোর জন্য বরাদ্দ তহবিলেও বৈষম্যের অভিযোগ তোলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিসিএনএফের সদস্য মো. হেলাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. শাহিনুর ইসলাম ও তানজির উদ্দিন রনি, সিইএইচআরডিএফের প্রধান নির্বাহী মো. ইলিয়াস মিয়াসহ অন্যরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন