শিক্ষা

অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান পেলেন আন্তর্জাতিক ২ সম্মাননা

বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান চিকিৎসা বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন।

তিনি ইন্ডিয়ান কলেজ অব ফিজিশিয়ানস (আইসিপি)-এর ‘ওভারসিজ ফেলো’ (এফআইসিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ৩০ জানুয়ারি ভারতের পাটনায় অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)-এর বার্ষিক সম্মেলনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। চিকিৎসা ক্ষেত্রে তার দীর্ঘদিনের অবদান এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এ মর্যাদা দেওয়া হয়।

এছাড়া, অধ্যাপক রহমান পাকিস্তান সোসাইটি অব ইন্টারনাল মেডিসিন (পিএসআইএম)-এর ‘ফুল ফেলো’ (এফপিএসআইএম) হিসেবেও নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত সনদের মাধ্যমে এই সম্মাননার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

 

তার এই আন্তর্জাতিক স্বীকৃতিগুলো পেশাগত উৎকর্ষতা, গবেষণায় অবদান এবং দীর্ঘদিনের নিষ্ঠার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসা সমাজে তার এই অর্জন দেশেও গর্বের বিষয় হয়ে উঠেছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন