জাতীয়

ট্রেনে ঈদযাত্রা

আজ পাওয়া যাবে ২৪ মে'র টিকিট

আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। বুধবার (১৩ মে) সকাল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আজ বৃহস্পতিবার (১৪ মে) পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে পাওয়া যাচ্ছে।

সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। 

আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে। 

এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। এছাড়া যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন