দেশজুড়ে

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নেয়া হয় তার নিজ এলাকা মিরসরাইয়ে।

সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অংশ নেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষও উপস্থিত থেকে এই প্রবীণ রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির অত্যন্ত অভিজ্ঞ, সজ্জন ও সম্মানিত ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনে রাখা ভূমিকা মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন