রাজনীতি

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে কিন্তু : জামায়াত আমির

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনও দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে কিন্তু

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে  এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে,সেদিন তারা মনে করবে দেশ, জাতি, দ্বীন জামায়াতের কাছে নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানিতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। দলের সবাইকে লেনদেন আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে

তিনি বলেন,  মনে রাখবেন, এর আগে কখনও জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে-এটা কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবেএখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন