ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা!
ইনজুরিতে ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জোর দাবিদার ছিলেন নিকো পাজ।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোর শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে ইতালিতে চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। ক্লাবের মেডিকেল স্টাফের সঙ্গেও তার বিষয়ে আলোচনা করা হবে।
এর আগে ভেরোনার বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পান তিনি।হাঁটুর ইনজুরির কারণে পারমার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাঠে নামেননি তিনি।
প্রাথমিক পর্যবেক্ষণে লিগামেন্টে বড় ধরনের কোন ক্ষতি কিংবা পেশির চোট ধরা না পড়লেও হাঁটুর হাড়ে সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তার ইনজুরি নিয়ে বাড়তি সতর্কতায় আর্জেন্টিনা দল।
বিশ্বকাপের আগে তাই তরুণ এই তারকার ফিটনেস এখন বড় উদ্বেগের কারন হয়ে উঠেছে আর্জেন্টিনা শিবিরে।
আর আই/ এসি//