ক্রিকেট

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের 'বি' গ্রুপে বাংলাদেশ

ফাইল ছবি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব চূড়ান্ত করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী বছরের ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আসর শুরু হবে।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ও প্রতিপক্ষদের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। পাশাপাশি বাছাইপর্ব থেকে আসা একটি দলের বিপক্ষেও খেলবে টাইগাররা।

বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলসহ মোট সাতটি দল জায়গা করে নেবে সুপার সেভেনে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন