দেশজুড়ে

চিকিৎসকের ওপর খুলে পড়লো হাসপাতালের চলন্ত ফ্যান

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়েছে ফৌজিয়া মোস্তফা নামের এক নারী চিকিৎসকের ওপরে। তবে পাখাটি তার মাথার ওপর না পড়ায় তিনি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেস্টরুমে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত চিকিৎসক ফৌজিয়া মোস্তফা বলেন, ‘রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যানটি আমার ওপর খুলে পড়ে। ভাগ্য ভালো যে এটি মাথায় না পড়ে কাঁধে পড়েছে। এ ধরনের বিপজ্জনক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের সব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’

আরএমও ডা. মামুনুর রশিদ পলাশ বলেন, ‘হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে হাসপাতালের অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি বারবার জানানো হয়েছে। তবে জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন