জাতীয়

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতা চান সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য। এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাই।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস অ্যান্ড মিশন এনফ্রেল নামে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এ প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি তাদের পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের কাছে সাতটি সুপারিশ জানায়

সিইসি বলেন, দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে। এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

 বিগত নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কোথায় কোথায় উন্নতির সুযোগ রয়েছে, তা চিহ্নিত করা হয়েছে। কারণ, একটি কমিশন দুটি জাতীয় নির্বাচন করতে পারে না। তারা একটা নির্বাচন করে বিদায় হয়ে যায়। নতুন কমিশন এসে নতুন করে শুরু করে। তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চায় বর্তমান কমিশন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন