শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় নিহতের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। পাশপাশি এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টায় মন্ত্রিসভার বৈঠক শেষে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসাদের বাসায় যান তিনি।
এর আগে সরকার প্রধানের যাওয়ার খবর তিনি পৌঁছানোর আগেই রামিসার বাসার সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
রাত ৯টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান রামিসার বাসার সামনে পৌঁছান। এ সময় স্থানীয়রা হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনের আগেই রামিসার বাসার আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিতি ছিলেন।
আই/এ