দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ 

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

 সোমবার (২৫ মে) ভোর  সাড়ে চারটায় সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী।  তিনি জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। 

 

আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।    

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা  যান্ত্রিক ত্রু টির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

এ সম্পর্কিত আরও পড়ুন