সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির আভাস
দেশের ৬টি জেলায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এবং অন্যান্য অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং দেশের বাকি অংশে ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতাসহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
আর/আই