আরব বিশ্বের সঙ্গে মিল রেখে আগামীকাল চাঁদপুরে আগাম ঈদ উদ্যাপন
আগামীকাল বুধবার (২৭ মে) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, দরবার শরীফের পীরজাদা ড. মাওলানা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।
তিনি বলেন, কাল বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।এছাড়াও, পাশবর্তী বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জানাগেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরে অগ্রীম ঈদ উদযাপন করে থাকেন।
আর/আই