দেশজুড়ে

আম কুড়াতে যাওয়া শিশুকে বলাৎকার, বৃদ্ধ গ্রেপ্তার

কুষ্টিয়ায় আম কুড়াতে যাওয়া ১০ বছরের এক শিশুকে বলাৎকারের মামলায় ওয়াহেদ আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (২৫ মে) গভীর রাতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন, কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম।

রোববার সকালে শিশুটি একটি বাগানে আম কুড়াতে গেলে কেয়ারটেকার ওয়াহেদ তার মুখ চেপে ধরে বলাৎকার করেন। পরে প্রথমে স্থানীয় মাতব্বররা গ্রাম্য সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

 বিষয়টি পুলিশের নজরে আসলে, সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কুমারখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে আসামি ওয়াহেদকে গ্রেপ্তার করেন।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের অপরাধের কথা স্বীকার করে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন