স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘ডোনাল্ড ট্রাম্প’ ফিরলো খামারে
কোরবানির হাটে ব্যাপক সাড়া জাগানো অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত খামারেই ফিরে গেছে।
নারায়ণগঞ্জের ‘রাবেয়া এগ্রো ফার্মে’ জন্ম নেওয়া বিরল প্রজাতির এই মহিষটি দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ। পরবর্তীতে বিশৃঙ্খল পরিস্থিতি ও জননিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়। ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে সোমবার (২৫ মে) ৭০০ কেজি ওজনের মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন ঢাকার জিনজিরার ক্রেতা সামির। বিদায়লগ্নে খামারিরা মহিষটিকে রাজকীয় পোশাক ও লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়।
চুল ও চোখের সাদৃশ্যের কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণ করা এই মহিষটি রয়টার্স, এএফপি, নিউইয়র্ক পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ আলোচনার ঝড় তুলেছিল। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে আপাতত এটিকে খামারেই লালন-পালন করা হবে।
আর/আই