দেশজুড়ে

তিন শিশুকে ধর্ষণচেষ্টা, ওষুধ ব্যবসায়ীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: সংগৃহীত ছবি

চাঁদপুরে তিন কন্যাশিশুকে দোকানে ডেকে ধর্ষণের চেষ্টা করলে জয়নাল আবেদীন মজুমদার (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত জয়নাল আবেদীন একই গ্রামের বাসিন্দা।

বুধবার (২৭ মে) দুপুরে এক শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন, মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ভুক্তভোগী পরিবারের দাবি, মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় ওই তিন কন্যাশিশু জয়নালের ওষুধের দোকানের পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল। তখন জয়নাল তাদের ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে যান এবং কলা ও রুটি খেতে দেন। পরে তিন শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিন শিশু দৌড়ে বাড়িতে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এক শিশু তার মাকে বিষয়টি জানালে দ্রুত বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে লোকজন উত্তেজিত হয়ে সন্ধ্যায় জয়নালকে দোকান থেকে আটক করে পিটুনি দেওয়ার পর পুলিশের কাছে তুলে দেয়।    

ভুক্তভোগী এক শিশুর বাবার অভিযোগ , এই ঘটনার পর থেকে  তার মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।  তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  

ওসি হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্তকে নারী ও শিশু নির্যাতন আইন মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

আর/আই  

এ সম্পর্কিত আরও পড়ুন