আন্তর্জাতিক

আইকনিক বোলিং স্টাইলে শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম

ছবি: সংগৃহীত ছবি

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও ‘সুলতান অব সুইং’ খ্যাত বাঁহাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বর্তমানে পবিত্র হজ পালন করছেন। হজের শেষ দিনে মিনায় শয়তানকে পাথর ছুড়ে মারার আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে তিনি মেতে ওঠেন এক ব্যতিক্রমী উদযাপনে।

হজের মাঠে ইহরাম পরিহিত অবস্থাতেই ওয়াসিম আকরাম ফিরে যান তার চেনা ক্রিকেটীয় দিনগুলোতে। মিনার প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের সময় তিনি তার চিরচেনা সেই বৈচিত্র্যময় ও আক্রমণাত্মক বোলিং স্টাইলটি ফুটিয়ে তোলেন।

ছোট রান-আপ নিয়ে বাঁহাতে পাথর ছুড়ে মারার পর, চিরাচরিত ভঙ্গিতে বাঁ হাত উঁচিয়ে উইকেটের উল্লাসও করেন তিনি। তার এই অনন্য মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এবার ওয়াসিম আকরামের সঙ্গে পাকিস্তানের আরও দুই সাবেক তারকা ক্রিকেটার—সাঈদ আনোয়ার এবং সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও হজ পালন করছেন। মক্কার পবিত্র পরিবেশে এই তিন ক্রিকেট কিংবদন্তির একসঙ্গে বসে আড্ডা ও স্মৃতিচারণের বেশ কিছু ছবিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন