দেশজুড়ে

২০ ঘণ্টা পর নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌরসভার  দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে। 

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকায় বসে মদ্যপান করে রক্তিম ও তার বন্ধুরা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে যায় রক্তিম। পরে তার দুই বন্ধু নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু প্রবল স্রোতের কারণে তিন বন্ধুই নদীতে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ দুইজনকে উদ্ধার করতে পারলেও রক্তিম নামে আরেকজন নিখোঁজ ছিল।

পরে আজ (শনিবার) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং নৌ পলিশের সাড়ে তিন ঘন্টার অভিযানে নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন