ফুটবল

ফিফা বিশ্বকাপে বড় চমক, ইউটিউবে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে এবার ডিজিটাল সম্প্রচারের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। জানা গেছে, ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচগুলো ইউটিউবে ৪কে রেজোলিউশনে সরাসরি দেখানোর পরিকল্পনা করা হয়েছে, তবে এই সুবিধা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্য।

জানা যায়, ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশ—বিশেষ করে ভারত ও বাংলাদেশের দর্শকরা ইউটিউব বা টুইচে চ্যানেল খুললেও সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন না। কারণ, ব্রাজিল ব্যতীত অন্যান্য অঞ্চলের জন্য এই সম্প্রচার সেবা জিও-লক থাকবে। ডিজিটাল স্বত্বধারী প্রতিষ্ঠান কেজটিভির মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিলিয়ান বাজারের জন্যই সম্প্রচারের অনুমতি পেয়েছে।

এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি নেটওয়ার্ক। তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো দেখানোর সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগকৃত একটি ইউটিউব চ্যানেল থেকে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ বিনামূল্যে দেখানো হতে পারে। জানা গেছে, সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের এই তারকা সম্প্রতি ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোডে বিনিয়োগ করেছেন। এই প্রতিষ্ঠান কেজটিভির সঙ্গে অংশীদারত্ব চুক্তির মাধ্যমে ইউটিউবে ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করছে।

তবে এখানেও রয়েছে সীমাবদ্ধতা—এই বিনামূল্যের ৪কে সম্প্রচার সুবিধা কেবল ব্রাজিলের দর্শকরাই উপভোগ করতে পারবেন বলে জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন