ব্রাজিল সমর্থকদের র্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ব্রাজিলের র্যালিতে অংশ নেয়ার সময় মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় চার ব্রাজিল সমর্থককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। জরিমানার পাশাপাশি চারটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালি বের হওয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, র্যালি শুরুর আগে টাউন ফুটবল মাঠ এলাকায় সাইলেন্সারবিহীন মোটরসাইকেল স্টার্ট দিয়ে উচ্চ শব্দ সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে।
আই/এ