ফুটবল

বিশ্বকাপে ব্রাজিল দলের জার্সি নাম্বার উন্মোচন

ফুটবল বিশ্বকাপের আর মাত্র ১১ দিন বাকি। ইতোমধ্যে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে ব্রাজিলজুড়ে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই দল নির্বাচন থেকে শুরু করে জার্সি নম্বর বণ্টন-সবকিছুই এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। 

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ২০ জুন দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

বিশ্বকাপে খেলতে নামার আগে রোববার (৩১ মে) রাতে পানামা ও ৭ জুন মিশরের বিপক্ষে খেলবে তারা।

একনজরে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ও জার্সি নম্বর

আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন