অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৮২ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮২১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার (০৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গেল ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা হয় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে। সাধারণত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভ পাওয়া যায়। অর্থনীতির অভ্যন্তরীণ ও বৈদেশিক চাপ মোকাবিলায় এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

এমএ/

এ সম্পর্কিত আরও পড়ুন