দেশজুড়ে

আরও ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাঁধা

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যদের বাঁধায় পুশইন হওয়া লোকজন জিরো লাইনে অবস্থান করছে।

শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশইন এর চেষ্টা করে বিএসএফ। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাটাতারের বেড়া পার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নারী ও পুরুষ সহ ১০ জনকে পুশইন করেছে। পরে বিজিবির টহল দল বাঁধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশে ২০ গজের মধ্যে অবস্থান নেয়।

এঘটনার পর থেকে বিজিবির সাথে স্থানীয়রা ওই সীমান্তে অবস্থান করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন