দেশজুড়ে

ডুবে যাওয়া সেই বাসে কি ঘটেছিল জানালেন চালক

পদ্মায় ডুবে গেছে এসবি সুপার ডিলাক্সপরিবহনের একটি বাস। তবে নৌ পুলিশের তৎপরতায় ফেরিতে ওঠার আগে  বাসের যাত্রীরা নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসের চালক জানিয়েছেন ফেরিতে নামার মুহুর্তেই গাড়িটি ব্রেক ফেল করে। অনেক চেষ্টা করেও তিনি বাসের নিয়ন্ত্রণ নিতে পারেননি।

শুক্রবার (৫ জুন) দুপুরে  গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসাধীন চালক ঝন্টু মিয়া গণমাধ্যমকে এ কথা বলেন।

চালক জানান, কুষ্টিয়ার মজমপুর গেট হতে সকাল সোয়া ৭ টার দিকে বাসটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হনএর আগে বাসের ইন্জিন ও ব্রেক ঠিক আছে কিনা তা দেখে নেনতারপরও ফেরিতে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান

ঝন্টু জানান, বাসের ভেতরে আমি ছাড়া আর কেউ ছিল না, হেলপার এবং যাত্রীরা আগেই গাড়ি থেকে নেমে যায়। তারা নেমে যাওয়ার ২০ সেকেন্ড পরই দেখি ব্রেক ফেল। কোনোভাবেই নিয়ন্ত্রণ করে রাখতে পারছিলাম না। চোখের ফলকে বাসটি নদীতে পড়ে ডুবে গেলো। কোনোমতে জানালা ভেঙে বের হয়েছি

তিনি আরও বলেন, ফেরিতে নামার সময় হেলপার তাকে সতর্ক করে লাফ দিয়ে ফেরির পন্টুনে নেমে যায়। বাসটি পানিতে তলিয়ে গেলেও সৃষ্টিকর্তার দয়ায় আমি জানালা দিয়ে বের হয়ে উপরে ভেসে উঠেনতবে কীভাবে বের হলেন তিনি জানেন না। পরে স্হানীয়রা তাকে টেনে তীরে তুলেনএরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ  উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিকে ঘটনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বাসটি পানির নিচ থেকে ওপরে তোলা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন