দেশজুড়ে

ঔষধ কেনার সময় শিশুকে ধর্ষণ,অভিযুক্ত গণপিটুনি দিয়ে পুলিশি সোপর্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আফতাব নামের এক গ্রাম্য ডাক্তারকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় তারা |

শনিবার (৬ জুন) বিকেলে  উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটেকালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

স্থানীয়রা জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে ডাক্তার তরিকুলের দোকানে যায়| সে সময় কেউ না থাকার সুযোগে ডাক্তার মেয়েটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে

এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে আটকে রাখে এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়| সংবাদ পেয়ে রাত সাড়ে ৯ টার সময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে

ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে  প্রেরন করা হয়েছে

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে  ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন