বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশি শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
শান্তিরক্ষীদের আত্মত্যাগ কেবল মাতৃভূমির স্বাধীনতা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ, দক্ষতা ও পেশাদারিত্ব বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এটি নারী ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের প্রশংসা করেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানকে তিনি গৌরবজনক বলে অভিহিত করেন।
এসি//