আইন-বিচার

ব্যভিচার ও মানহানির মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে বেলা ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে আদালতের এজলাসে প্রবেশ করেন নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে বিষয়টি নজরে আসে তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের।

এরপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন এবং ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন।

অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। একই সঙ্গে নাসির হোসেন তাকে প্রলুব্ধ করে নিয়ে যান বলেও অভিযোগ করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, এই ঘটনার কারণে বাদী ও তার আট বছরের কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিকভাবে মানহানির শিকার হন।

 

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও ১০ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত আজ রায় ঘোষণা করে আসামিদের খালাস দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন