অর্থনীতি

বাজেটে কমছে ৬০ ধরণের নিত্যপণ্যের দাম, প্রবীণদের রেল ভ্রমন ফ্রী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অস্বস্তিতে থাকা সাধারণ মানুষের জন্য বড় সুখবর নিয়ে এল ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। চলতি বাজেটে দাম কমছে ৬০ ধরণের নিত্যপণ্যের।

বৃহস্পতিবার (১১ জুন)  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করছেন।

প্রস্তাবিত বাজেটে চাল-ডালসহ ৬০ নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনতে সরকার আমদানিকারক ও সরবরাহকারীদের জন্য বড় কর ছাড় দিয়েছে। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি ও লবণের মতো ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর কমানো হয়েছে।

আগে এসব পণ্যের ওপর উৎস কর ছিল ২ থেকে ৫ শতাংশ। এখন তা কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাজারে এসব পণ্যের দাম দ্রুতই কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া জ্যেষ্ঠ নাগরিকদের সম্মান জানাতে অর্থমন্ত্রী প্রবীণদের জন্য ট্রেনের টিকিট ফ্রি করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকরা সারা দেশে ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে তারা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন