জাতীয়

উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা যাচাইয়ে শিগগিরই চীনা প্রতিনিধিদল আসছে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, উত্তরাঞ্চলের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যে একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। সম্ভাব্য বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (১২ জুন)  দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগেরআওতায় স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ঠাকুরগাঁওসহ এ অঞ্চলে শিল্পায়নের ব্যাপক সুযোগ রয়েছে।

চীনের উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, চীন নিজস্ব প্রচেষ্টা, দক্ষ জনশক্তি ও উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। একটি জাতির উন্নয়ন কেবল বাইরের সহায়তায় সম্ভব নয়; এর জন্য প্রয়োজন নিজেদের সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার এবং কঠোর পরিশ্রম।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমি আসার পথে দেখেছি এখানে অনেক জমি আছে। আপনারা অনেকে চাষাবাদ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাকে ঠাকুরগাঁও সম্পর্কে অনেক পরিচয় দিয়েছেন। আমি ভাবছি আরও অনেক বিনিয়োগ ঠাকুরগাঁওয়ে আসবে। আমি আজকে এখানে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসে অবশ্যই চীনের একটি প্রতিনিধি দল এখানে আসবে

তিনি বলেন, চলতি বছর বা আগামী বছরে এখানকার ছাত্র-ছাত্রীদের নিয়ে চীনে সফর করা হবে। আমি আপনাদেরকে সেই সুযোগ করে দিব। আশা করি আপনারা সবাই চীনে সফর করার সুযোগ পাবেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন