রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু জোবায়ের। 

সোমবার (১৫জুন) রাত ১১ টায় মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের মো. আবুল কালাম আজাদ ও  জহুরা বেগমের বড় ছেলে। 

পরিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া গ্রামের বাসিন্দা আবু জোবায়ের ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় তার খালার বাসায় থেকে পড়াশোনা করতেন।  তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সোমবার রাতে দুই বন্ধুর সঙ্গে রিকশায় করে এক বন্ধুর বাসায় যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা অন্য দুইজন সামান্য আহত হলেও গুরুতর আহত হন জোবায়ের।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে  জানা গেছে।  

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন