দেশজুড়ে

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্র্যাকের বীজ ও কৃষি উপকরণ বিতরণ

অতিবৃষ্টি ও বন্যার কারণে নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি যন্ত্রাংশ ও উপকরণ দিয়েছে ব্র্যাক।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা সদরের লক্ষীগঞ্জ ব্র্যাক অফিসের মিলনায়তনে কৃষক কষাণীদের মাঝে কৃষি উপকরণ বীজ ধান সবজি ও পোনা মাছ বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের ব্র্যাকের লক্ষীগঞ্জ শাখার ব্যবস্থাপক নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী ব্যবস্থাপক আকরাম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক সত্যজিৎ সাহা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, নেত্রকোনা জেলার হাওর, সমতল ও পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে প্রায় ৭৮ হাজার কৃষক, বোরো ধান, মৌসুমী ফল ও সবজি ক্ষতিগ্রস্ত হয়। এ প্রেক্ষিতে ব্র্যাক আজ তাদের সদস্যদের মাঝে বীজ ও কৃষি যন্ত্রাংশ বিনামূল্যে বিতরণ করেন।

এসব কৃষি উপকরণের মধ্যে রয়েছে ১লাখ পোনা মাছ, ১০ হাজার কেজি ওজনের ১ বস্তা ব্র্যাক-১৮ জাতের আমন ধানের বীজ , ৫০ হাজার প্যাকেট বিভিন্ন জাতের সবজি বীজ, ১০হাজার হাঁসের বাচ্চা, ৪টি পাওয়ার টিলার  ও ৫০টি বার্মি কম্পোষ্ট প্রজেক্ট ।এর মধ্যে ব্র্যাক লক্ষীগঞ্জ অফিস তাদের সদস্যদের মধ্যে ২০০ কৃষককে আমন বীজ ধান , ১ হাজার সবজি বীজের প্যাকেট  ও ৪ হাজার পোনা মাছ চার চারজনের মধ্যে বিতরণ করেন।

উপকারভোগীদের কয়েকজন বলেন,  ব্রাক থেকে ঋণ নিয়ে আমরা আর্থিকভাবে কর্মসংস্থান সৃষ্টি করে তারা পরিবারের বিভিন্ন কাজে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। একই সাথে বিভিন্ন দুর্যোগকালীন সময়েও ব্র্যাক সহযোগিতা করে থাকে। এবারও বৃষ্টি কারণে ফসল ব্যাপক ক্ষতি হয়েছে এ বিষয়টি উপলব্ধ করে ব্রাক ধান ও সবজি বীজ সহ বেশ কিছু উপকরণ দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যের সত্যজিৎ সাহা বলেন, এবছর অতি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। কৃষকদের দুঃখ দুর্দশা উপলব্ধি করে ব্র্যাক প্রান্তিক পর্যায়ে কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করছে। এর মাধ্যমে আপনাদের ক্ষতিপূরণ না হলেও নূন্যতম সহযোগিতা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন