দেশজুড়ে

সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার হাটিকুমরুল এলাকার ধোপাকান্দি পশ্চিমপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সকালে সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন বাসিন্দা পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন