এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সরকারে নতুন সিদ্ধান্ত
আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রতিটি বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে। তার জন্য এই সিদ্ধান্ত। পরীক্ষার সময় দুর্যোগ হলেও ব্যবস্থা আছে। কেন্দ্রে প্রশ্ন আগেই পৌঁছে যাবে। পরীক্ষার সময় সমস্যা হলে তার ব্যবস্থা আছে, নির্দেশনাও আছে।
মাধ্যমিকের ভর্তি পরীক্ষা পদ্ধতি বদল নিয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তবে তা কেন্দ্রীয়ভাবে একক কোনও ব্যবস্থায় নয়। ক্যাচমেন্ট এরিয়া বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ফলে সব জায়গায় একই ধরনের পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হবে না।
তিনি আরও বলেন, আগে যেভাবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় ভর্তি কার্যক্রম পরিচালিত হতো, নতুন ব্যবস্থাতেও সেভাবেই ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয় করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।
আই/এ