সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এর সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
এতে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক থেকে সরিয়ে সরওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সিলেটে সাদা পাথার লুটের ঘটনা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। এ প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক হিসেবে সারওয়ার আলমকে নিয়োগ দেয় সরকার।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনি মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
আই/এ