ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

৬৮ বছরের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

গোলের সেঞ্চুরিতে বিশ্বকাপ ইতিহাসে আলাদা করে জায়গা করে নিয়েছে এবারের আসর। ১৯৫৮ সালের পর চলতি ফুটবল বিশ্বকাপে দ্রুততম আসর হিসেবে মাত্র ৩৩ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে।

রোববার (২১ জুন) সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের ৫-১ গোলে পাওয়া জয়ে তৃতীয় গোলটি করার মাধ্যমে কোডি গ্যাকপো এবারের আসরের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।

এর চেয়ে দ্রুততম গোলের সেঞ্চুরি হওয়ার নজির আছে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে আর মাত্র একটি। তবে সেই রেকর্ড ভাঙা অসম্ভবের কাছাকাছি। সুইরজারল্যান্ডে ১৯৫৪ আসরে মাত্র ২০ ম্যাচেই হয়ে গিয়েছিল ১০০ গোলের রেকর্ড।

তবে ১৯৮২ ও ২০১৪ বিশ্বকাপে ১০০ গোল হয়েছিল ৩৬ ম্যাচে। তারপর ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে লেগেছিল ৩৮ ম্যাচ।

আমেরিকা, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে এই বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে প্রায় ৩টি করে গোল হচ্ছে। ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  মেক্সিকোর জুলিয়ান কুইনোনস এই বিশ্বকাপে প্রথম গোলটি করেন।

মেক্সিকো সিটিতে সেই উদ্বোধনী ম্যাচের পর থেকে গোলের বন্যা বয়ে চলেছে। ১৪ জুন হিউস্টনে অভিষেককারী কুরাকাওকে জার্মানির ৭-১ গোলের বিশাল ব্যবধানের ম্যাচ দিয়ে এবারের আসরে গোলের বন্যা শুরু হয়। এর চারদিন পরই ভ্যাঙ্কুভারে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে কানাডা। 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন