দেশজুড়ে

মহাসড়কে নারীর মরদেহ, পাশে পড়ে ছিল লাল শাড়ি

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহটির মুখ এমনভাবে থেতলানো ছিল যে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে পড়ে থাকা মরদেহটির কাছেই একটি লাল রঙের শাড়ি পরে থাকতে দেখা যায়। তবে কীভাবে ওই নারী সেখানে পৌছালেন কিংবা তার মৃত্যুর কারন কি সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না পুলিশ।

এসআই শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন