জাতীয়

রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোমবার (২২ জুন) রাত ৯ টা ২৮ মিনিটে রাজধানীতে এ ভূমিকম্প অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৪ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদী জেলায় মাটির ১০ কি.মি. গভীরে।

অপরদিকে  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রাত ৯ টা ২৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন