রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (২৩ জুন) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা থানা পুলিশ ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন