জাতীয়

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং চীনের পক্ষে এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক সমঝোতা স্মারক।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন