রাজধানী

আজ দুপুর পর্যন্ত রাজধানীর এসব সড়ক এড়িয়ে চলুন

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে এবারও বের হবে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। মিছিলকে কেন্দ্র করে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে বলে জানা যায়।

হোসাইনী দালান ইমামবাড়া → হোসাইনী দালান রোড → বকশী বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → উমেশ দও রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহিদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সায়েন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

  

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন