দেশজুড়ে

টহলের সময় বজ্রপাতে আহত বিজিবি সদস্য

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য শফিউল আলম।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে সহকর্মীরা শফিউলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এ বিজিবি কর্মকর্তা জানান, দায়িত্ব পালনরত অবস্থায় এক সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তিনি যশোর সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন এবং বিজিবি কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে শফিউল আলম আহত হন। 

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন