জাতীয়

দুই জেলায় নতুন ডিসি

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর আগে গত ২১ জুন সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী,  সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

জনস্বার্থে এ নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন