দেশজুড়ে

১৬ বস্তা ভারতীয় কম্বলসহ একটি পিকআপ জব্দ

নেত্রকোনার পূর্বধলায় ১৬০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় কম্বল বহনকারী গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজারের পাশের সড়কে অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান,আজ সকালে অবৈধ ভারতীয় সিংগেল ১৬ বস্তা কম্বল নিয়ে একটি পিকআপ গাড়ি শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজারের একটু সামনে পূর্বধলা-শ্যামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব বস্তার মধ্যে থাকা ১৬০ পিস কম্বল সহ পিকআপটি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন