জাতীয়

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে ১১শ কেজি আম্রপালি এবং হাড়িভাঙ্গা জাতের আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে আমগুলো শুভেচ্ছা উপহার হিসেবে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে পাঠানো হয়েছে। 

কলকাতা উপদূতাবাসে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে ৫০০ কেজি এবং ত্রিপুরার সহকারী দূতাবাসে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। 

শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠানো হবে।    

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন