দেশজুড়ে

ভাতিজিকে ধর্ষণের মামলায় চাচার মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

মাদরাসা পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী ভাতিজিকে ধর্ষণের ঘটনায় চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ও মামলার বাদী সম্পর্কে মামাতো ভাই এবং একই বাড়ির বাসিন্দা।

কাজের সূত্রে ভুক্তভোগীর বাবা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকায় তার মাদরাসা পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামি ধর্ষণ করতেন। এতে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আসামি মাদরাসা পড়ুয়া চার মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেনির ওই ছাত্রীকে বাড়ির পিছনে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার মাকে জানানোর পর শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ এ রায় দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন