এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ
সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেয়ার সমাবেশ স্থলে ধোয়া দেখা যায়। এ সময় নেতাকর্মীদের আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করলে তিনি মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।
এ সময় সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আই/এ