আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ ঘোষিত সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রায় প্রকাশ্যে দেখা গেছে। যুদ্ধের শুরুতে দেশটির রাষ্ট্র-সমর্থিত কয়েকটি গণমাধ্যমে তিনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রায় উপস্থিতির মধ্য দিয়ে তার মৃত্যুর খবরটি ঘিরে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

সোমবার (০৬ জুলাই) রাজধানী তেহরানে আয়োজিত শোকযাত্রায় কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা অবস্থায় শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। এটিই যুদ্ধ শুরুর পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির শীর্ষ নেতাদের অনেকে নিহত হওয়ার পর যুদ্ধের প্রথম দিনেই রাষ্ট্র-সমর্থিত কয়েকটি ইরানি গণমাধ্যমে আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়।

সে সময় ধারণা করা হয়েছিল, তার বাড়ির কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন। এরপর দীর্ঘ সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি। ইরান সরকারও তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে যুদ্ধের শুরুর দিকের অনিশ্চয়তার মধ্যে তার ভাগ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এদিকে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার শোকযাত্রায় ইরানের জীবিত অন্য দুই সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিকে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের অনুপস্থিতির খবর প্রকাশিত হয়েছে। তবে সমালোচকদের দাবি, ওই অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন