জাতীয়

ডিএমপির ছয়জন ডিসিকে বদলি

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।    

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগ থেকে মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে। তার জায়গায় ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে দায়িত্বরত মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক-উত্তরা বিভাগের মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগে কর্মরত মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে পদায়ন করা হয়েছে। একই আদেশে মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন