খামেনির কফিনকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাল ইরাক
ইসলামী বিপ্লবের মহান শহীদ নেতা হজরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ী (রহ.)-এর পবিত্র দেহ মোবারককে ইরাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান। এছাড়া দুই দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। গভীর শোক, শ্রদ্ধা ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও তার সফরসঙ্গীরা ইরাকি কর্মকর্তাদের সঙ্গে শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মুসলিম উম্মাহর মর্যাদা, ঐক্য ও অগ্রগতিতে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন এবং ফাতিহা পাঠের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করেন।
শহীদ নেতার পবিত্র দেহ মোবারককে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর অনুষ্ঠানে অংশ নিতেই প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান ইরাক সফর করেন।
এদিকে, এই উপলক্ষে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বুধবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন।
সূত্র: পার্সটুডে
এসি//