জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ খুলে দেওয়া আপিল বিভাগের রায়ের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে একই দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।

রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন বিধান দীর্ঘদিন ধরে দেশের মানুষের ওপর বোঝা হয়ে ছিল এবং তা গণতন্ত্রের বিকাশে বাধা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, সংবিধানের ৭-ক ও ৭-খ ধারা মূলত ফ্যাসিবাদকে স্থায়ী করার কৌশল হিসেবে যুক্ত করা হয়েছিল। আপিল বিভাগের রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকায় সেই অবস্থানেরই প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফল।

আইনমন্ত্রী জানান, জুলাই সনদকে সামনে রেখে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সংসদীয় কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট কমিটি সব রাজনৈতিক পক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন